• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

তিতুমীর কলেজে সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা, ফোন ছিনতাই

তিতুমীর কলেজ প্রতিনিধি: / ৪৪ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে দুই গ্রুপের বিরোধকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ফেস দ্য পিপলের ক্যাম্পাস প্রতিনিধি আব্দুর রহমান তালুকদার। এ ঘটনায় ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে বোটানি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সিআরকে কেন্দ্র করে বিরোধের জেরে মারামারির সূত্রপাত হয়। পরে রাত ১০টার দিকে ওই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে আব্দুর রহমান তালুকদারের ওপর হামলা এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

আব্দুর রহমান তালুকদার বলেন, ‘আমি টিউশন শেষ করে ক্যাম্পাসে এসে ঝামেলা দেখে সেখানে দাঁড়াই। দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই চার-পাঁচজন আমাকে মারধর শুরু করে। এ সময় তারা “ওই সাংবাদিক সমিতির ওরে মার” বলে চিৎকার করছিল। ৮-৯ জন মিলে আমাকে কিল-ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয় এবং আমার ফোন ছিনিয়ে নিয়ে যায়।’

পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, হামলায় অভিযুক্ত রোকনুজ্জামান রাকিব তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্যসচিব সেলিম রেজার অনুসারী বলে জানা গেছে।

এ বিষয়ে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

মারামারি ও সাংবাদিকের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত। ছাত্রদল কোনোভাবেই এ ধরনের ঘটনাকে সমর্থন করে না। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তবে সংবাদ সংগ্রহের সময় একজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ওঠায় ঘটনাটি নিয়ে কলেজের সাংবাদিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এই সংবাদ লেখা পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category