• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

পাকিস্তানে মসজিদে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

আন্তর্জাতিক ডেস্ক / ৯১ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ কম্পাউন্ডের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।

১৯ সেপ্টেম্বর (শনিবার) এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এর আগে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখোয়ার কোহাট শহরে জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা যায়, বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে এক আত্মঘাতী হামলাকারী পুলিশ স্থাপনায় সজোরে আঘাত করে।

হামলার সময় ওই স্থাপনার ভেতরের একটি মসজিদে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা নামাজ আদায় করছিলেন। বিস্ফোরণের পরপরই গাড়িতে থাকা আরেক হামলাকারী গুলি চালাতে শুরু করে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এর আগেও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category