• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি

নিখোঁজের একদিন পর নদীতে ভেসে উঠলো কিশোরের লাশ

Reporter Name / ৫০ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::
দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজের একদিন পর তাসরিফুল ইসলাম তিতুমীর (১৩) নামে এক কিশোরের লাশ করতোয়া নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত তাসরিফুল ইসলাম তিতুমীর উপজেলার কাচদহ গ্রামের আবুল কাশেমের ছেলে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কাচদহ এলাকায় করতোয়া নদীতে একটি লাশ ভেসে ওঠে। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে লাশটি উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তাসরিফুল নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজের পর থেকেই স্বজন ও স্থানীয়রা তাকে খুঁজতে থাকেন।
শুক্রবার বিকেলে কাচদহ এলাকায় করতোয়া নদীতে লাশ ভেসে ওঠার খবর ছড়িয়ে পড়লে তাসরিফুলের স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা লাশটি তাসরিফুলের বলে শনাক্ত করেন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে করতোয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category