• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

উগ্রবাদী সন্দেহে তেজগাঁও কলেজ মসজিদ থেকে আটক ২৩

ইউনাইটেড ডেস্ক / ৫০ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজ মসজিদে জুমার নামাজের পর গোপন বৈঠক চলাকালে উগ্রবাদী সন্দেহে ২৩ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ফার্মগেটের তেজগাঁও কলেজ মসজিদে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেজগাঁও থানা পুলিশ জানতে পারে, কলেজের মসজিদের ভেতর একদল লোক কোনো ধরনের অনুমোদন ছাড়াই গোপন বৈঠক করছে। পুলিশ সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ২৩ জনকে হেফাজতে নেয়।

আটক ব্যক্তিদের উগ্রবাদী সম্পৃক্ততা রয়েছে কি না, তা নিশ্চিত হতে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)-এর কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই-বাছাই করছেন।

তাদের সবাইকে তেজগাঁও থানায় হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category