• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত অনেকে

নিজস্ব প্রতিবেদক / ৮ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের কর্মসূচিকে কেন্দ্র করে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফোরামের সহসভাপতি ও ব্যবসায়ী মোতাছিম বিল্লাহসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের নিয়োগ এবং ব্যাংক লুটের অভিযোগে আলোচিত এস আলমের হস্তক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। এ কর্মসূচিকে ঘিরেই সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচিকে কেন্দ্র করে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আগে থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষকে পাল্টাপাল্টি ধাওয়া করতেও দেখা যায়। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন।

গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিকের দাবি, কর্মসূচি শুরুর পর আগে থেকে সেখানে অবস্থান নেওয়া অবৈধ নিয়োগে চাকরিচ্যুত সাবেক কর্মকর্তা-কর্মচারী ও এস আলমের অনুসারীরা গ্রাহক ও শেয়ারহোল্ডারদের ওপর হামলা চালান। এতে ফোরামের অন্তত ২৫ জন সদস্য আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

নুর নবী মানিক অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেই গ্রাহক ফোরামের সদস্যদের টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হলেও পুলিশ এ বিষয়ে কোনো ভূমিকা পালন করেনি। এ সময় তিনি হামলার ছবি ও ভিডিও ফুটেজ সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

এ ঘটনার প্রতিবাদে সোমবার বেলা সাড়ে ১১টায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

তবে এ বিষয়ে চাকরিচ্যুত সাবেক কর্মকর্তা-কর্মচারীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category