• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

জাভা সাগরে ২৪৩ আরোহীসহ ইন্দোনেশীয় জাহাজ নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক / ৬৪ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

২৪৩ জন যাত্রী নিয়ে একটি ইন্দোনেশীয় যাত্রীবাহী জাহাজ জাভা সাগরে নিখোঁজ হয়েছে। এতে ২৪৩ জন যাত্রীর মধ্যে ৩০ জন নাবিক ছিলেন। ১৩ সেপ্টেম্বর (রবিবার) এ ঘটনা ঘটে।

সম্প্রচারকারী সংস্থা কম্পাস-এর বরাতে আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সেন্ট্রাল ইন্দোনেশিয়ান সময় রাত প্রায় ২টায় জাহাজটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিন যাওয়ার পথে ভার্গো ট্রান্সপোর্ট ৮ ট্রেনটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

অনুসন্ধান প্রধান আই পুতু সুদায়ানা বলেন, জাহাজ নিখোঁজের দু’ঘণ্টা পর জরুরি প্রতিবেদন পাওয়া যায়। খবরের সাথে সাথে একটি যৌথ অনুসন্ধান ও উদ্ধারকারী দল জাহাজটির নিখোঁজ এলাকার উদ্দেশে রওনা হয়।

সুদায়ানা আরও বলেন, প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, জাহাজটি বানজারমাসিনের বাসিরিহ এসএআর ডক থেকে প্রায় ৮০ নটিক্যাল মাইল (৯২ মাইল) দূরে জাভা সাগরের জলরাশিতে খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category