• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

জাবিতে ‘প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ’ কর্মসূচি অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি / ১৩ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় ‘Trees in Exchange for Plastic’ (প্লাস্টিকের বিনিময়ে গাছ) শীর্ষক সেবামূলক কর্মসূচি পালন করেছে লিও ক্লাব অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওয়ান প্লাস।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা এবং প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তুলতে উৎসাহিত করা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্লাস্টিক সংগ্রহের পাশাপাশি পরিবেশবান্ধব কার্যক্রমে উৎসাহিত হন। ক্লাবের সদস্য, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।

এ বিষয়ে লিও ক্লাব অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওয়ান প্লাসের সভাপতি এ. এম. রাফিদুল্লাহ বলেন, “প্লাস্টিক দূষণ বর্তমানে আমাদের পরিবেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ছোট ছোট উদ্যোগের মাধ্যমেও আমরা মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে পারি। ‘প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ’ কর্মসূচির মাধ্যমে আমরা শুধু প্লাস্টিক সংগ্রহ করতে চাইনি, বরং পরিবেশ রক্ষায় প্রত্যেকের ব্যক্তিগত দায়িত্বের বিষয়টিও তুলে ধরতে চেয়েছি। ভবিষ্যতেও পরিবেশ ও সমাজের কল্যাণে আমাদের ক্লাবের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে দিকনির্দেশনা, সহযোগিতা ও উৎসাহ প্রদানের জন্য লায়ন্স অ্যাডভাইজার ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ড. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এবং ক্যাম্পাস অ্যাডভাইজার অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্লাব কর্তৃপক্ষ।

এছাড়া কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনা ও নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ক্লাবের সভাপতি এ. এম. রাফিদুল্লাহ ও সাধারণ সম্পাদক লিমা খাতুন-কে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।

ক্লাবের সদস্য, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীদের আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পরিবেশ সুরক্ষায় ছোট ছোট উদ্যোগকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে একটি পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category