• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪২

ইউনাইটেড ডেস্ক / ৭৪ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫১টি মামলা করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্যের পাশাপাশি একটি শটগান, একটি প্রাইভেট কার, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

১১ সেপ্টেম্বর (শুক্রবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ২২ জন, লালবাগ থেকে ২৮ জন, ওয়ারী থেকে ৬০ জন, মতিঝিল থেকে ৫২ জন, তেজগাঁও থেকে ৯১ জন, মিরপুর থেকে ১৯৩ জন, গুলশান থেকে ৪১ জন এবং উত্তরা বিভাগ থেকে ৪২ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ ১২ জন এবং সিটিটিসি একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে ৪৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা ও ৩ হাজার ২৯১টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি শটগান, একটি প্রাইভেট কার, ১৫টি মোবাইল ফোন, এক জোড়া হ্যান্ডকাফ এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। একই সঙ্গে বিভিন্ন ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category