• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাতের নেতৃত্বে সদর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের প্রথম ধাপে সদর মডেল থানার ভাগ্যবানপুর গাইনপাড়া এলাকায় জনৈক শাহ আলমের বসতবাড়ির সামনে অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবাসহ মো. আমিন (৩০) ও মো. আনোয়ার হোসেন (৩০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। আমিন ভাগ্যবানপুর এলাকার মৃত জাহিদুল ইসলামের ছেলে এবং আনোয়ার হোসেন লালাপাড়া মহারাজপুর এলাকার ইব্রাহিম আলীর ছেলে।

অপর এক অভিযানে পিটিআই বস্তিতে ধৃত আসামির বাড়ির সামনে থেকে মোছা. নেসা বেগম (৩০) নামে এক নারীকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মো. আজাদের মেয়ে ও মো. হৃদয়ের স্ত্রী।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category