• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

দুর্বৃত্তদের গুলিতে যাত্রাবাড়ীতে একজন নিহত

ইউনাইটেড ডেস্ক / ৭ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর সরদার গলি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে সাগর খান ইমরান হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জাকারিয়া (৩৩) নামের আরো একজন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার মৃত হাকিম খানের ছেলে।

রবিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জাকারিয়া সেখানে চিকিৎসাধীন।

নিহত ইমরানের স্ত্রী সোনিয়া খান জানান, গত রাতে তার স্বামী জাকারিয়ার রিকশার গ্যারেজের সামনে বসে ছিলেন। এ সময় হেলমেট পরিহিত ৭-৮ জন দুর্বৃত্ত চারটি মোটরবাইকে এসে তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। এ সময় সাগর দৌড় দিলে দুর্বৃত্তরা চিৎকার করে বলে, দৌড় দিবি না দাঁড়া। তখনই সময় সাগর ও জাকারিয়া গুলিবিদ্ধ হন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুলিবিদ্ধ জাকারিয়া চিকিৎসাধীন আছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category