• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ বিএনপির কর্মসূচি পালন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ০ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাবাড্যাম এলাকায় মহানন্দা নদীতে প্রায় ২ মণ মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে শহরের বাতেন খাঁ মোড়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মহানন্দা নদীতে মাছের পোনা অবমুক্ত করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম রফিক চাইনিজ এবং ওবায়েদ পাঠান। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাছের পোনা অবমুক্ত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গোলাম জাকারিয়া বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানন্দা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ‘মাছে-ভাতে বাঙালি’ এই ঐতিহ্য রক্ষায় দেশের বিভিন্ন নদী-নালা ও জলাশয়ে মাছের পোনা অবমুক্তের কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, নদী ও জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রমও অব্যাহত থাকবে।

কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category