• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৭৪ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমিদ বাদশা (৩৯) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চেয়ে সদর মডেল থানায় আবেদন করেছেন নিহতের স্বজনরা।

আবেদন সূত্রে জানা যায়, নিহত বাদশা (৩৯) নাটোর জেলার থানার পালপাড়া এলাকার বাসিন্দা। ৩১ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে বিশ্বরোড বাস মালিক সমিতির পূর্ব পাশে মো. শহিদ হোসেন রানার গ্যারেজে অটোরিকশা চার্জ দিতে যান তিনি। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন বাদশা।
পরে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহতের স্বজনদের দাবি, এ মৃত্যুর ঘটনায় পরিবারের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ নেই। ভবিষ্যতেও এ মৃত্যু নিয়ে কারও বিরুদ্ধে মামলা-মোকদ্দমা করার ইচ্ছা নেই তাদের। তাই মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চেয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন করা হয়েছে।
এ ঘটনায় তদন্তের দায়িত্বে রয়েছেন সদর মডেল থানার এসআই আব্দুর রাজ্জাক। তিনি ঘটনার বিষয়ে তদন্ত করছেন।

এদিকে, পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ হস্তান্তর করে বিনা ময়নাতদন্তে দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category