• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ

Reporter Name / ৭ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

দেশে ক্রমবর্ধমান বজ্রপাতের ঝুঁকি কমাতে এবং জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ তালগাছের চারা রোপণ করা হয়েছে।

সম্প্রতি আইসিটি স্নাতক ও চাকুরিজীবীদের পেশাজীবী সংগঠন, আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অফ বাংলাদেশ (আইসিটিইএসবি) এর রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে এই চারা রোপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার ও সেন্টার ফর গ্লোবাল এনভায়রেনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক ড. মো: আব্দুল ওয়াহাব প্রমুখ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জলাবায়ুর উষ্ণায়ন বজ্রপাতের ঝুঁকি এড়াতে তালগাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে আইসিটিইএসবি। তারই অংশ হিসেবে কর্মসূচীর উদ্যোধন উপলক্ষে রুয়েছে ৫ তালগাছের চারা রোপন করা হয়। কর্মসূচীর আওতায় দেশের বিভিন্ন ক্যাম্পসগুলোতে তাল চারা রোপন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category