• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সীমান্ত দিয়ে ছয় জনকে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর রামদাসপুর বিওপি এলাকায় এ ঘটনা ঘটে।

১৬ বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৬/এমপি দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইনের চেষ্টা করেন।

খবর পেয়ে রামদাসপুর বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছয়জনকে ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। পরে বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেন।

এদিকে, ওই ছয়জনকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ১৬ বিজিবি।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category