• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবির জিয়া পরিষদের অভিনন্দন

জাবি প্রতিনিধি / ৯ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

জাতীয় সংসদ সদস্যদের সরাসরি ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর এই বিজয়ে আনন্দ প্রকাশ করে আন্তরিক অভিনন্দন জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জিয়া পরিষদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা ও সম্পাদক অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মনছুর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ উল্লেখ করেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। একজন প্রাজ্ঞ শিক্ষক-রাজনীতিবিদ হিসেবে তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা ও মেধা বাংলাদেশ পুনর্গঠনে এবং রাষ্ট্রপতি পদের মর্যাদা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংগঠনটি আশা প্রকাশ করে।”

বিবৃতিতে আরও বলা হয়, “আমরা অত্যন্ত শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির দৃঢ় নেতৃত্বের কথা স্মরণ করছি। আমরা বিশ্বাস করি, বিগত সময়ে তিনি যেভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দৃঢ় নেতৃত্ব দিয়ে সফল হয়েছেন, সেভাবেই একজন শিক্ষক-রাজনীতিবিদ হিসেবে তাঁর প্রজ্ঞা ও অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়ে বাংলাদেশ পুনর্গঠনেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। একই সঙ্গে তিনি রাষ্ট্রপতি পদের মর্যাদা পুনরুদ্ধার করে একজন সফল রাষ্ট্রপতি হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।”

সংগঠনটির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো ব্যক্তিত্বকে মনোনীত করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং ভোট প্রদান করে বিজয়ী করার জন্য জাতীয় সংসদের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। একই সাথে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন জাবি জিয়া পরিষদের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category