• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

রাবিতে চালু হচ্ছে জাপানি ভাষা শিক্ষা কোর্স, জাপানে ইন্টার্ণশিপ ও কর্মসংস্থানের সুযোগ

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

‎সৈয়দ আতিক ফয়সাল, ‎রাবি প্রতিনিধি ::
‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সফরকারী এক জাপানি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এসময় তাঁরা রাবিতে জাপানি ভাষা শিক্ষা কোর্স চালু সম্পর্কে আলোচনা ও সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
‎আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে সফরকারী এক জাপানি প্রতিনিধিদলের সাথে আলোচনা শেষে এই সিদ্ধান্ত গৃহীত হয়।  রাবির স্নাতক পর্যায়ে ৪র্থ বর্ষের ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য যথাশীঘ্র সম্ভব এই কোর্স চালু করা হবে।
‎এই বিষয়ে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন যে, ভাষা শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষা গ্রহণ, প্লেসমেন্ট ও ইন্টার্ণশিপের সুযোগ এবং ভবিষ্যতে কর্মসংস্থানের সম্ভাবনা সৃষ্টি হবে। জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, রাবি শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও দক্ষ ও প্রতিযোগিতামূলক করে তোলা এবং তাদের জন্য উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সম্ভাবনা বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
‎জাপানের প্রতিনিধিদলে ছিলেন জেনমিরাই জাপান কোম্পানীর সিইও কাওয়ামোটো ইয়াসুহিরো, জেনারেল ইনকোরপরেটেড এসোসিয়েশন হামিং বার্ড-এর পরিচালক ইউতা সিগেমরি, ওয়েস্ট ওকাইয়ামা মেডিকেল ক্লিনিকের নির্বাহী পরিচালক সেইজি ইসিমোটো। এছাড়া রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, সিন্ডিকেট সদস্য প্রফেসর মো. রেজাউল করিম-২, ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ-এর পরিচালক প্রফেসর এম মোস্তফা কামাল, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর মো. নূরুল মোমেন, আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর মো. হাসনাত কবীর  প্রমুখ উপস্থিত ছিলেন।
‎পরে উপাচার্য প্রতিনিধিদলকে স্মারক উপহার প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category