• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১৫

ইউনাইটেড ডেস্ক / ১৩ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকালে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তেঘরিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সুমন মিয়া ও একই গ্রামের রফিক মিয়ার পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎ দেয়া হয়েছে। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে লাখাই থানার ওসি শরীফ আহমেদ জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এছাড়া, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category