রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, লক্ষ্মীপুরের আয়োজনে জেলা প্রশাসকের কক্ষে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়৷
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
জেলা মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো: আবু তারেক, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মো: বাহারুল আলম।
জেলায় মৎস্য চাষে সফলতার জন্য ৫ জন মৎস্য চাষী, মৎস্য পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য ১ জন উদ্যোক্তা, মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে সহযোগিতার জন্য ৪ জন মৎস্যজীবীকে পুরস্কার প্রদান করা হয়।
এর আগে একটি বর্নাঢ্য র্যালি ঝুমুর চত্বর প্রদক্ষিণ করে।