• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় বাস-জিপ সংঘর্ষে নিহত ৪

ইউনাইটেড ডেস্ক / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
সড়ক দূর্ঘটনা

কক্সবাজারের চকরিয়াতে জিপের সাথে বাসের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।

১৩ আগস্ট (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া খুটাখালী নয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা হয়।

পুলিশ জানায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিলো। অন্যদিকে, ঈদগাঁও থেকে যাত্রী নিয়ে চকরিয়ার দিকে যাচ্ছিল একটি জিপ। খুটাখালীর নয়াপাড়া এলাকায় পৌঁছানোর পর বাসের ধাক্কায় জিপটি দুমড়েমুচড়ে যায়।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় শাহেদ,রফিক, জিয়াবুল ও জসিম নামের ৪ ব্যক্তির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category