• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

সন্ধ্যার মধ্যে ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া ডেস্ক / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

দেশের ৬ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে, বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

১৩ আগস্ট (বৃহস্পতিবার) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদফতর  এ তথ্য জানায়।

এতে বলা হয়– খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার (কি. মি.) বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category