জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখা।
বুধবার (১২ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রেস্ট, বই ও ক্যাটাগরি অনুযায়ী প্রাইজমানি তুলে দেওয়া হয়।
এর আগে ১ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে “জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা-২০২৬” অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ১০ জন লেখক কে বিজয়ী ঘোষণা করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি আব্দুল আউয়াল হামদুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ড. রেজাউল করিম।
ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার সেক্রেটারি ইসমাইল হোসেন ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মুশফিকুর রহমান এবং জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর শহর শাখার আমীর ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মী, প্রতিযোগী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।