বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
১২ আগস্ট (বুধবার) ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে আদালত পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে , হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। খবর পেয়ে আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যও ঘটনাস্থলে আসে। তবে কে বা কারা এ ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করতে পারেনি তারা।
ঘটনার পর আদালত চত্বর পরিদর্শন করেছে পুলিশ, র্যাবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আদালত পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন বলছেন, খবর পেয়ে বরিশাল মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছেন।