• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

চাঁদপুরের বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩ আহত ১৫

চাঁদপুর প্রতিনিধি / ৩০ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় ওভারটেক করতে গিয়ে বাস ও হাইড্রোলিক বালুবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ যাত্রী নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

১১ আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টার দিকে শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে ওভারটেক করার সময় আল আরাফাহ ও বিপরীতে দিক থেকে আসা হাইড্রোলিক বালুবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে বাস ট্রাক দুটোই ছিটকে পড়ে ঘটনাস্থলেই ৩জন নিহত হয়। এছাড়া আরোও কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category