• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

রাশমিকার হিপের টেন্ডন সম্পূর্ণরূপে ছিঁড়ে গেছে

বিনোদন ডেস্ক / ৪ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

সিনেমার দৃশ্য ধারণকালে গুরুতর আহত হয়েছে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এতে এই অভিনেত্রীর অভিনেত্রীর হিপের (নিতম্ব) টেন্ডন সম্পূর্ণরূপে ছিঁড়ে গেছে। ‘রানাবালি’ অথবা ‘মায়সা’ সিনেমার শুটিং সেটে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই শুটিং বন্ধ করে দেওয়া হয়। ইউনিটের সদস্যরা দ্রুত রাশমিকাকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যান।

এই আঘাত থেকে সুস্থ হয়ে কাজে ফিরতে রাশমিকার কয়েক সপ্তাহ সময় লাগবে। চিকিৎসকদের মতে, এ ধরনের আঘাত অভিনেতা-অভিনেত্রীদের ক্ষেত্রে খুবই বিরল। এভাবে টেন্ডন ছিঁড়ে যাওয়ার ঘটনা সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে বেশি দেখা যায়, যারা দীর্ঘ সময় ধরে কঠোর অনুশীলন করেন।

রাশমিকার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। চিকিৎসকেরা তাকে ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এরপর ধাপে ধাপে পুনর্বাসনের মাধ্যমে তাকে সুস্থ করে তোলার পরিকল্পনা করা হয়েছে; যাতে টেন্ডন সম্পূর্ণভাবে জোড়া লাগার পরই আবার শুটিংয়ে ফিরতে পারেন।

চিকিৎসকদের পরামর্শে রাশমিকা তার ব্যস্ত শুটিং শিডিউল ও বিভিন্ন বাণিজ্যিক কাজ স্থগিত করেছেন। তবে এই দুর্ঘটনা নিয়ে রাশমিকা বা তার টিম আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বিবৃতি দেয়নি।

একাধিক ব্র্যান্ডের প্রচারের কাজ ছাড়াও রাশমিকার হাতে এখন বড় বাজেটের দুটো সিনেমার কাজ রয়েছে। সিনেমাগুলো হলো—‘রানাবালি’ ও ‘মায়সা’। বিয়ের পর ‘মায়সা’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফিরেন রাশমিকা। আদিবাসী অঞ্চলের পটভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। আবেগঘন অ্যাকশন-থ্রিলারটি রাশমিকা মান্দানার প্রথম নারী-কেন্দ্রিক প্যান-ইন্ডিয়া চলচ্চিত্র। এটি প্রযোজনা করছে আনফর্মুলা ফিল্মস। এটি পরিচালনা করছেন রবীন্দ্র পুল।

অন্যদিকে, ‘রানাবালি’ সিনেমা পরিচালনা করছেন রাহুল সংকৃত্যা। ব্রিটিশ শাসনামলের প্রেক্ষাপটে নির্মিত তেলুগু ভাষার পিরিয়ড ড্রামা ঘরানার সিনেমা এটি। ভারতীয় ইতিহাসের তুলনামূলকভাবে কম আলোচিত কিছু অধ্যায় থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক কাহিনি নিয়ে তৈরি হয়েছে ‘রানাবালি’ সিনেমার গল্প। প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন—বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। এটি তাদের অভিনীত তৃতীয় সিনেমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category