জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে গণসমাবেশ ও বিক্ষোভ হয়েছে জেলা জামায়াতের উদ্যোগে। শনিবার বিকেলে (১আগষ্ট) ডিসি মোড় থেকে শুরু করে বিক্ষোভটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।
এরআগে ডিসি মোড়ে অনুষ্ঠিত গণ-সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি।
জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আন্তাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ এমপি, হাফেজ আব্দুল মুনতাকিম এমপি, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের পলিটিক্যাল সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু প্রমুখ।
সভাপতির বক্তব্যে সংসদ সদস্য আব্দুস সাত্তার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জনগণ রাজপথ ছাড়বে না। জুলাই সনদ বাস্তবায়ন না করে বর্তমান সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।