কমিউনিটি ব্যাংক এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা করেছে । ট্রেনিং একাডেমির উদ্যোগে ব্যাংকের প্রধান কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা হয়। রবিবার (২৬ জুলাই) দিনব্যাপী এই কর্মশালায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞরা মূল সেশনসমূহ পরিচালনা করেন।
রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ফাংশনাল কনসালট্যান্ট এ. কে. এম. মুখলেছুর রহমান, সিনিয়র আইটি কনসালট্যান্ট শরিফুর রহমান এবং জুনিয়র কনসালট্যান্ট মো. জোবায়ের আহাম্মদ। তারা এ-চালানের বাস্তবায়ন কাঠামো, কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) সঙ্গে কারিগরি সংহতি, নিরাপত্তা প্রোটোকল এবং সরাসরি এ-চালান ইস্যুর সার্বিক প্রক্রিয়া বিশদভাবে তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সামসুল হক সুফিয়ানী। তিনি তার উদ্বোধনী বক্তব্যে অটোমেটেড চালান সিস্টেমের (এ-চালান) মাধ্যমে সরকারি রাজস্ব আহরণে ব্যাংকিং খাতের ভূমিকা এবং ডিজিটাল সেবা আরো গতিশীল ও সহজীকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের চিফ বিজনেস অফিসার (সিবিও), চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার (সিআইটিও), হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং, চিফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও) এবং হেড অব ট্রেজারিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীদের মূল্যায়ন ও ফিডব্যাক গ্রহণের মাধ্যমে সফলভাবে এই প্রশিক্ষণ কর্মশালাটি সমাপ্ত হয়।