• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

আত্মহত্যা প্রতিরোধে সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা জরুরী: স্বাস্থ্যমন্ত্রী

ইউনাইটেড ডেস্ক / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

আত্মহত্যা প্রতিরোধে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা অত্যান্ত জরুরী। এর জন্য সরকার জোরালোভাবে কাজ করছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসোসিয়েশন ফর ডিজএবলড পিপল (এডিপি) ও রোটারি ক্লাব আহসান মঞ্জিল এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে সভাপতিত্ব করেন এডিপির চেয়ারম্যান রওশন আরা জামান। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনের অধ্যক্ষ আফরোজা শারমিন।

শিক্ষার্থীদের আত্মহত্যাকে ‘না’ বলার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জীবনে যত বড় বিপদই আসুক, প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। ব্যর্থতায় হতাশ না হয়ে সাফল্যের জন্য বারবার চেষ্টা করতে হবে। নিজের সমস্যা ও অনুভূতি পরিবারের সদস্যদের সঙ্গে ভাগাভাগি করার পাশাপাশি প্রয়োজন হলে বন্ধুদের সঙ্গেও তা শেয়ার করার পরামর্শ দেন তিনি।

আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রচলিত ধারণার বাইরে গিয়ে ইতিবাচক চিন্তা, পারস্পরিক সহমর্মিতা ও সচেতনতার মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category