• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

হাম উপসর্গে মমেকে আরও ১ শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি / ২৭ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

হাম স্রোতে শিশু মৃত্যু যেন থামছেই না। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হাম উসর্গে আর এক শিশুর মৃত্যু হয়েছে। ফলে হাসপাতলটিতে হাম ও উপসর্গ নিয়ে ৬৪ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান।

তিনি জানান, মারা যাওয়া মেয়ে শিশুর বয়স সাড়ে ৩ মাস। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়া আক্রান্ত ছিল।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে আরো ২০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২০ শিশু। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ হয়ে চিকিৎসাধীন আছে ৮৭ শিশু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category