এক ডজন মাদক মামলার আসামি নজরুল ইসলাম নজু ফের ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত নজু শার্শার বাগআঁচড়া গ্রামের রবিউল শেখের পুত্র।
গোপন তথ্যে ভিত্তিতে বুধবার রাত ১১টায় বিশেষ অভিযান পরিচালনা করে নজুকে আটক করে শার্শা থানা পুলিশ। এসময় অভিযান পরিচলনা করেন থানার এসআই চঞ্চল কুমার বিশ্বাস। অভিযানকালে কায়বাড়ামী সংলগ্ন এলাকার সড়ক আসামি নজুর অপর একজন সুকৌশলে পালিয়ে যায়। তবে ঘটনায় ডজন মাদক মামলার আসামরি বিরুদ্ধে আবরও মামলা হয়েছে।
শার্শা থানা ও কলারোয়া থানা সুত্রে জানা যায়, মাদক সম্রাট নজরুল ইসলাম নজুর নামে রয়েছে ১১টি মাদক মামলা। সে দেঢ় যুগ ধরে মাদকের কারবার করে আসছে। পুলিশের অভিযানে নজু একাধিকবার আটক করে জেল-হাজতে পাঠালেও জামিনে বের হয়ে আবারো মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।