ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মডেল মসজিদের ইমাম মাও: বাকী বিল্লাহর কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে বৃহস্পতিবার ( ১৬ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে সভার অনুষ্ঠানিকতা শুরু হয়।
সরাইল উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা. মো সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুর, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন মাষ্টার, সদরের চেয়ারম্যান আবদুল জব্বার, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা জামায়াতের আমীর মো. এনাম খা, উপজেলা প্রাথমিক শিক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু হেনা মোহাম্মদ মামুন প্রুমখ।