• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

দাপুটে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন

খেলা ডেস্ক / ৪২ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

দাপুটে ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে উঠলো স্পেইন। বিশ্বকাপজুড়ে প্রতিপক্ষদের ওপর চড়াও হওয়া দেম্বেলেরা ডালাসে শুরু হওয়া ফাইনালে উঠার লড়ায়ে তেমন পাত্তায় পায়নি স্পেনিসদের কাছে। নান্দনিক পাসিং ও রক্ষণশীল ফুটবল যাদিতে ২–০ এগিয়ে বিরতিতে যায় লামিনরা। শেষ পর্যন্ত গোল শোধ করতে না পেরে ফাইনালের স্বপ্ন অধরা থেকে যায় এম্বাপ্পেদের।

১৫ জুলাই (বুধবার)  টেক্সাসের ডালাসে এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে গতির ঝড়ে দিদিয়ের দেশমের ফ্রান্সকে ২-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম ফাইনালিস্ট হিসেবে মেটলাইফ স্টেডিয়ামের টিকিট কাটল লুইস দে লা ফুয়েন্তের স্প্যানিশ ব্রিগেড।

প্রথমার্ধের ২২তম মিনিটে মিকেল ওইয়ারসাবালের সফল পেনাল্টি গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধেও আর খেলায় ফিরতে পারেনি ফ্রান্স। উল্টো বিরতির পর রাইট-ব্যাক পেদ্রো পোরোর চোখধাঁধানো এক গোলে ফরাসিদের ঘুরে দাঁড়ানোর আশার সলতে নিভিয়ে দেয় স্পেন। ৬৪তম মিনিটে লামিনে ইয়ামাল জালের ঠিকানা খুঁজে পেলেও অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়।

এমবাপ্পে, দেম্বেলে ও ওলিসেদের নিয়ে গড়া টুর্নামেন্টের সেরা ফরোয়ার্ড লাইন আজ স্প্যানিশ রক্ষণভাগে বিন্দুমাত্র ভীতি ছড়াতে পারেনি। পরিস্থিতি বেগতিক দেখে দ্বিতীয়ার্ধে মানু কোনে, দেজিরে দুয়ে, রায়ান চেরকি ও থিও হার্নান্দেজকে মাঠে নামিয়েও কোনো সুফল পাননি ফরাসি কোচ দেশম। উল্টো গতিময় মিডফিল্ড ও কঠিন রক্ষণে ফরাসিদের বোতলবন্দি রেখে দুর্দান্ত জয় তুলে নেয় স্পেন। আগামী রোববার মেটলাইফ স্টেডিয়ামের মেগা ফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের মুখোমুখি হবে এই স্প্যানিশরা। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category