দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৭৬৬ জনের মৃত্যু হয়েছে।
১৪ জুলাই (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংস্থাটির তথ্য অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় নতুন ৯৯০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ১১৩ রোগী শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগী ১৩ হাজার ৬১৩ জন। নতুন করে হামের উপসর্গ পাওয়া গেছে ৮৯৬ জনের শরীরে।