• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তিতুমীর কলেজের শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ আবাসিক শিক্ষার্থী রেজা হাসান বাদ, সিলেটের ডিসি হলেন আব্দুল্লাহ আল মামুন বিনিয়োগ-বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলাই’ উদযাপন  চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টি, পাহাড় ধসে ৩০ মৃত্যু নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন, ১৪শিশুকে পুরস্কার প্রদান কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন।প্লাবিত বিস্তীর্ণ জনপদ ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যার আশঙ্কা, আগামী তিন দিনে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা বুয়েটে ভেটিভারভিত্তিক জৈব প্রকৌশল বিষয়ে দুই বইয়ের মোড়ক উন্মোচন হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮১৮

নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন, ১৪শিশুকে পুরস্কার প্রদান

Reporter Name / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::

‘আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ শ্লোগানে নীলফামারী নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি ঘিরে র‌্যালি, আলোচনা সভা, প্রতিযোগীতায় বিজয়ীদের গাছের চারা ও পুরস্কার বিতরণ করা হয়।পরে একটি র‌্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

বৃহস্পতিবার সকালে (৯জুলাই) জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন এতে স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরেল হক, ক্লাসিক্যাল হ্যান্ডমেইড বিডি লিমিটের সহকারী মহাব্যবস্থাপক আসাদুজ্জামান আসাদ, নাসিব জেলা সভাপতি আব্দুল মোমেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, পরিবেশ সুরক্ষায় আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে। পরিবেশ দূষণ রোধে শিল্প কলকারখানাগুলো যাতে নিয়ম মেনে চলে সে বিষয়ে প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
পরে পরিবেশ দিবস উপলক্ষে শিশুদের নিয়ে অনুষ্ঠিত চিত্রাংকণ প্রতিযোগীতায় বিজয়ী ১৪জনকে গাছের চারা ও ক্রেস্ট প্রদান করা হয়।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিপ্তরের যৌথ উদ্যোগে কর্মসুচিতে সরকারী দফতরের কর্মকর্তা ছাড়াও এনজিও প্রতিনিধি গণমাধ্যম কর্মী, পরিবেশ কর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category