• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী ১ হাজার টাকার নোট বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ বেকারত্ব সৃষ্টির শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি বাস ভাড়া বেশি নিলে রুট পারমিট বাতিল: সেতুমন্ত্রী ককটেল বিস্ফোরণ-বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না: জাহেদ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৯ তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে বাস ভাড়া, বিপাকে যাত্রী ও মালিকরা টেকনাফ বেড়িবাঁধ প্রকল্পে সীমান্ত নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হবে: এ্যানি বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা

বেতন বৃদ্ধি ও স্থায়ী স্বীকৃতির দাবিতে তানোরে ডাক কর্মীদের মানববন্ধন

Reporter Name / ১২২ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী থেকে ::
রাজশাহীর তানোরে দুই দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘরের কর্মীরা। বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তানোর উপজেলা সদরের গুঠিপাড়াস্থ প্রধান পোস্ট অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি থানা মোড় জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। পরে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খানের কাছে স্মারকলিপি দেন।
কর্মসূচিতে তানোর উপজেলার ২২টি শাখা ও উপশাখা ডাকঘরের প্রায় ৬০ জন কর্মচারী অংশ নেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন মতিউর রহমান এবং সঞ্চালনা করেন দেলোয়ার হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রায় ৮ হাজার ৫০০ শাখা ডাকঘরে কর্মরত প্রায় ২৩ হাজার এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারী দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। বর্তমান বাজার পরিস্থিতিতে তাদের বেতন-ভাতা অত্যন্ত অপ্রতুল হওয়ায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন করলেও এখনো তাদের বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।
স্মারকলিপিতে কর্মীদের পক্ষ থেকে দুই দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বেতন-ভাতা তিন গুণ বৃদ্ধি এবং শাখা ডাকঘরের সব ইডি কর্মচারীকে বিভাগীয় কর্মচারী হিসেবে স্থায়ী স্বীকৃতি প্রদান।
বক্তারা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলন চলবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন, পোস্টমাস্টার মো. সেলিম (খাড়িকুল্লা), পোস্টমাস্টার গোলাম মোস্তফা (চান্দুড়িয়া), আবুল হোসেন (প্রকাশনগর), আব্দুর রহমান (কৃষ্ণপুর), সোনাভান (পরিচ্ছন্নকর্মী, উপজেলা পোস্ট অফিস), মুন্ডুমালা সাব-পোস্ট অফিসের রানার মো. হোসেন আলী এবং পোস্টমাস্টার সাফিউল ইসলামসহ উপজেলার বিভিন্ন শাখা ও উপশাখা ডাকঘরের কর্মচারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category