• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
Oplus_131072

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় জেলার সব থানায় একযোগে পরিচালিত এ অভিযানে সদর মডেল থানা এলাকা থেকে মাদক সেবনের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সদর সার্কেল)-এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এতে জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা অংশ নেন।

পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, মাদক নির্মূল এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ মহড়া ও অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেপ্তার সাতজনকে পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category