• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তিতুমীর কলেজের শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ আবাসিক শিক্ষার্থী রেজা হাসান বাদ, সিলেটের ডিসি হলেন আব্দুল্লাহ আল মামুন বিনিয়োগ-বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলাই’ উদযাপন  চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টি, পাহাড় ধসে ৩০ মৃত্যু নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন, ১৪শিশুকে পুরস্কার প্রদান কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন।প্লাবিত বিস্তীর্ণ জনপদ ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যার আশঙ্কা, আগামী তিন দিনে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা বুয়েটে ভেটিভারভিত্তিক জৈব প্রকৌশল বিষয়ে দুই বইয়ের মোড়ক উন্মোচন হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮১৮

যুক্তরাষ্ট্রের ইরান হামলা অত্যন্ত জরুরি ছিল: ন্যাটোর প্রধান

আন্তর্জাতিক ডেস্ক / ৪২ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলা ‘অত্যন্ত জরুরি’ ছিল বলে মন্তব্য করেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। দাবি, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইরান, আর সেই কারণেই যুক্তরাষ্ট্রের কঠোর সামরিক জবাব দেওয়া জরুরি হয়ে পড়েছিল।

তুরস্কের রাজধানী আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকেই ৮ জুলাই (বুধবার) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন রুটে।

তিনি বলেন, ‘আমি মনে করি, যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থান নেওয়া এবং দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানানো ছিল একেবারেই জরুরি।’

ন্যাটো প্রধানের এই মন্তব্য এমন সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে বিমান  হামলা চালায়।

ওয়াশিংটনের দাবি, এসব হামলা ছিল ইরানের সামরিক তৎপরতার জবাব। অন্যদিকে তেহরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রই যুদ্ধবিরতি এবং ইসলামাবাদ চুক্তি লঙ্ঘন করেছে।

ইরানের আইআরজিসি এর মধ্যেই পাল্টা প্রতিক্রিয়ায় বাহরাইন ও কুয়েতে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

বিশ্লেষকদের মতে, ন্যাটো মহাসচিবের এই বক্তব্য যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের প্রতি জোটটির রাজনৈতিক সমর্থনের ইঙ্গিত বহন করে। একই সঙ্গে এটি ইরানকে ঘিরে পশ্চিমা দেশগুলোর অবস্থান আরও কঠোর হওয়ার বার্তাও দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category