• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তিতুমীর কলেজের শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ আবাসিক শিক্ষার্থী রেজা হাসান বাদ, সিলেটের ডিসি হলেন আব্দুল্লাহ আল মামুন বিনিয়োগ-বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলাই’ উদযাপন  চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টি, পাহাড় ধসে ৩০ মৃত্যু নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন, ১৪শিশুকে পুরস্কার প্রদান কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন।প্লাবিত বিস্তীর্ণ জনপদ ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যার আশঙ্কা, আগামী তিন দিনে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা বুয়েটে ভেটিভারভিত্তিক জৈব প্রকৌশল বিষয়ে দুই বইয়ের মোড়ক উন্মোচন হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮১৮
সারাদেশে স্মারকলিপি প্রদান

সরকারি অনুমোদিত ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৫ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক / ২৯ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সরকারি অনুমোদিত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন, সরকারি চাকরিতে ১০ম গ্রেড বাস্তবায়ন, পেশাগত মর্যাদা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য ও সাশ্রয়ী দন্তস্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে সারাদেশে জেলা প্রশাসকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ ডেন্টাল পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল জেলায় সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দ সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। পরে জেলা প্রশাসকদের মাধ্যমে তা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত কর্মপরিধির আলোকে সরকারি অনুমোদিত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর মাধ্যমে সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন চালু করা সময়ের দাবি। একই সঙ্গে সরকারি চাকরিতে ১০ম গ্রেড বাস্তবায়ন, শূন্যপদে দ্রুত নিয়োগ, নতুন পদ সৃজনের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি, ডিপ্লোমাধারীদের ন্যায্য পেশাগত মর্যাদা ও আইনগত স্বীকৃতি প্রদান এবং দেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত ও স্বল্প ব্যয়ের দন্তস্বাস্থ্যসেবা সম্প্রসারণে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়।

সংগঠনটির দাবি, দীর্ঘদিন ধরে সরকারি অনুমোদিত ডেন্টাল ডিপ্লোমাধারীরা পেশাগত বৈষম্যের শিকার হয়ে আসছেন। তাদের দক্ষতা ও প্রশিক্ষণকে যথাযথভাবে কাজে লাগানো হলে দেশের দন্তস্বাস্থ্য খাত আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক দন্তস্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সহজ হবে।

এ বিষয়ে বাংলাদেশ ডেন্টাল পরিষদের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন বলেন, সরকারি অনুমোদিত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীরা দীর্ঘদিন ধরে দেশের দন্তস্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের দক্ষতা, ক্লিনিক্যাল প্রশিক্ষণ এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত কর্মপরিধির আলোকে সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন বাস্তবায়ন করা হলে একদিকে হাজার হাজার শিক্ষিত ডিপ্লোমাধারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে দেশের প্রান্তিক জনগোষ্ঠী সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে মানসম্মত প্রাথমিক দন্তস্বাস্থ্যসেবা পাবে। এতে সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপও উল্লেখযোগ্যভাবে কমবে এবং জাতীয় স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ডেন্টাল পরিষদ সবসময় শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনসম্মত কর্মসূচির মাধ্যমে সরকারি অনুমোদিত ডেন্টাল ডিপ্লোমাধারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবে এবং এ বিষয়ে সরকারের মানবিক ও ইতিবাচক সিদ্ধান্ত প্রত্যাশা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category