• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

নিউজ ডেস্ক / ২৯ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (১ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকা ফেরেন। পরে গতকাল ৩০ জুন তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সকালে তাকে হাসপাতালে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এসময় তার সঙ্গে শায়রুল কবির খান ছিলেন।

শায়রুল কবির জানান, শিমুল বিশ্বাস চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তারা নজরুল ইসলাম খানের কাছে আপাতত সাক্ষাৎপ্রার্থীদের না যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category