• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

মারা গেছেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

ইউনাইটেড ডেস্ক / ৪২ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।নিউমোনিয়াজনিত জটিলতায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৯জুন  (সোমবার)সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মুস্তাফা মনোয়ারের সহকারী রুবেল মিয়া জানান, সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতাল থেকে তাদের ফোন করে মুস্তাফা মনোয়ারের মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। কয়েক দিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়ায় আশার আলো দেখা দেয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও ভেন্টিলেটরে নেওয়া হয়।

এর আগে তার স্ত্রী মেরী মনোয়ার জানিয়েছিলেন, ফুসফুসে মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে তিনি সংকটাপন্ন অবস্থায় ছিলেন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category