• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে যুবককে গুলি করে হত্যার চেষ্টা চমক দেখানো কেপ ভার্দেকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা, লামায় রিসোর্ট মালিক ও তার সহযোগিদের বিরুদ্ধে নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগ স্কুলছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ; ২ ধর্ষক গ্রেফতার ৪৭তম বিসিএসের  ফলাফলে ১৫২১ জনকে নিয়োগের সুপারিশ বিপৎসীমার ৭ সেমি ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় আগামী ১মাস হরমুজের একক নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: আরাঘচি গ্রুপসেরা হলে বিশ্বকাপ জেতা হয় না আর্জেন্টিনার! এবার কি বদলাবে সেই গল্প? একই দিনে দুই দেশে উড়োযান দুর্ঘটনায় ২৫ জন নিহত

লামায় রিসোর্ট মালিক ও তার সহযোগিদের বিরুদ্ধে নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগ

Reporter Name / ৩৫ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

বান্দরবান প্রতিনিধি

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরি রিভার সাইড রিসোর্টে বেড়াতে এসে চরম হেনস্তার শিকার হয়েছেন এক নারী পর্যটক। গত বৃহস্পতিবার  (২৫ জুন) রিসোর্টের মালিক রাশেদ ও তার সাথে থাকা একদল যুবকের বিরুদ্ধে ওই নারীকে ধর্ষণের চেষ্টা এবং বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণের মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠে। রবিবার (২৮ জুন)  ওই নারী সঙ্গে থাকা পুরুষ সঙ্গী বাদী হয়ে লামা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যায় , ভুক্তভোগী নারী শারীরিকভাবে অসুস্থ থাকায় কোনোমতে ধর্ষণের হাত থেকে রক্ষা পান। তবে অপরাধীরা এখানেই ক্ষান্ত হয়নি। তারা ওই নারীর বিবস্ত্র ছবি ও ভিডিও ধারণ করে চরম মানসিক ও শারীরিক নির্যাতন চালায়।​ পর্যটন নগরী হিসেবে পরিচিত পার্বত্য অঞ্চলে বেড়াতে এসে পর্যটকদের এমন নিরাপত্তা হীনতা এবং পাশবিক নির্যাতনের শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক।

এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে রিসোর্ট মালিক রাশেদ ও তার সহযোগী অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি সচেতন মহলের।

এ বিষয়ে লামা রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট সাদেকুল মাওলা ইরাক বলেন, ভুক্তভোগীদের আইনি সহযোগিতায় সর্বোচ্চ সহায়তা করা হবে। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা প্রশাসনকে সহযোগিতা করবো।থানা পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান।

ইউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category