• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চমক দেখানো কেপ ভার্দেকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা, লামায় রিসোর্ট মালিক ও তার সহযোগিদের বিরুদ্ধে নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগ স্কুলছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ; ২ ধর্ষক গ্রেফতার ৪৭তম বিসিএসের  ফলাফলে ১৫২১ জনকে নিয়োগের সুপারিশ বিপৎসীমার ৭ সেমি ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় আগামী ১মাস হরমুজের একক নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: আরাঘচি গ্রুপসেরা হলে বিশ্বকাপ জেতা হয় না আর্জেন্টিনার! এবার কি বদলাবে সেই গল্প? একই দিনে দুই দেশে উড়োযান দুর্ঘটনায় ২৫ জন নিহত মৌসুমী ফল উৎসবের মধ্য দিয়ে সতিকসাসের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ

হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা হয়নি, নতুন তারিখ ১৫ জুলাই

ইউনাইটেড ডেস্ক / ৩৯ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমার জন্য ১৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
২৮ জুন (রোববার) আদালতে এ প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে পল্টন থানার বক্স কালভার্ট রোড এলাকায় সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হামলার ঘটনার দুই দিন পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন। এরপর ২০ ডিসেম্বর তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ মামলায় দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগ সংযোজনের আদেশ দেন।

পরবর্তীতে চলতি বছরের ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। তবে সেই অভিযোগপত্রে আপত্তি জানিয়ে ১৫ জানুয়ারি মামলার বাদী নারাজি আবেদন করেন। বাদীর আবেদন আমলে নিয়ে আদালত অভিযোগপত্রের ওপর সরাসরি অগ্রসর না হয়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেন।

ডিবির জমা দেওয়া অভিযোগপত্রে অভিযুক্ত ১৭ জনের মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে রয়েছেন। বাকি ছয়জন পলাতক বলে তদন্ত নথিতে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category