• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

অভিনেত্রীর ফ্ল্যাটে যুবকের লাশ

বিনোদন ডেস্ক / ৩৬ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কৃষি থাপান্ডের ফ্ল্যাট থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ধারণায়ফাঁস যুবকটি আত্মহত্যা করেছে বলে ভারতীয় পুলিশ দাবি করেছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেঙ্গালুরুর আরআর নগরের ফ্ল্যাট থেকে ৩৩ বছর বয়সি বৈশাক নামে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, আরআর নগরের অভিজাত এলিগ্যান্টস অ্যাপার্টমেন্টে ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, গত বুধবার রাতে অভিনেত্রীর ফ্ল্যাটে যান বৈশাক। পুলিশের প্রাথমিক ধারণা, ফ্ল্যাটে অন্য কেউ না থাকার সুযোগে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটার সময় অভিনেত্রী কৃষি থাপান্ডে বাড়িতে ছিলেন না; অন্যত্র অবস্থান করছিলেন। খবর পেয়ে আরআর নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত চালায় এবং ফরেনসিক প্রমাণ সংগ্রহ করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

মৃত্যুর আগে বৈশাকের সঙ্গে ঠিক কী ঘটেছিল, তা জানতে মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ। চলমান তদন্তের অংশ হিসেবে অভিনেত্রী কৃষি থাপান্ডে এবং মৃতের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।

বৈশাকের অতীত ছিল বিতর্কিত। স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের কারণে প্রায়ই কন্নড় অভিনেত্রী কৃষি থাপান্ডের বাসায় থাকতেন, যাতায়াত করতেন। তার পূর্বের অপরাধমূলক রেকর্ডও খতিয়ে দেখছে পুলিশ। এর আগে ব্যবসায়ী অরবিন্দ রেড্ডিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে একটি মামলায় বৈশাককে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পান বৈশাক।

বেঙ্গালুরুর আরআর নগর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন, চলমান তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

২০১৬ সালে ‘আকিরা’ সিনেমার মাধ্যমে কন্নড় চলচ্চিত্রে অভিষেক ঘটে কৃষি থাপান্ডের। এরপর ‘কাহি’, ‘এরাদু কানাসু’, ‘আইরা’, ‘কান্নাডাকাগি অনডানু ওটি’-এর মতো বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গানা’। গত বছর মুক্তি পায় এটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category