• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

৪৩তম বিসিএসের নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ইউনাইটেড ডেস্ক / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

৪৩তম বিসিএস নন ক্যাডারে নিয়োগের পুরো প্রক্রিয়া স্বচ্ছ হয়নি উল্লেখ করে পুনরায় মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশের নির্দেশনা দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে আগামী ৬০ দিনের মধ্যে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশনা দেয়া হয়।

২৫ জুন ( বৃহস্পতিবার) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

পরে রিটকারী আইনজীবী বলেন, প্রচলিত আইনের ব্যত্যয় ঘটিয়ে এই নিয়োগ দেয়া হয়েছিল বলে হাইকোর্ট তা রায়ের পর্যবেক্ষণে বলেছেন।এর আগে, গত বছর ৪৩তম নন ক্যাডারে নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে ৪৬২ জন চাকরিপ্রত্যাশী হাইকোর্টে রিট দায়ের করেন।

২০২৪ সালে ৪৩তম নন ক্যাডারে ৬৪২ জনকে নিয়োগ দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category