• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

ইউনাইটেড ডেস্ক: / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মেসির জোড়া গোলে বিশ্বকাপের ‘রাউন্ড ৩২’ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা। প্রথমার্ধে গোলের জন্য একাধিক সুযোগ তৈরি করলেও অস্ট্রিয়ার রক্ষণভাগ কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক লিওনেল মেসিই। প্রথম গোলটি আসে তার স্বভাবসুলভ ভঙ্গিতে, বক্সের বাইরে থেকে নিখুঁত ফিনিশে। এরপর দ্বিতীয়ার্ধেও আবারও জ্বলে ওঠেন আর্জেন্টাইন অধিনায়ক। ডিফেন্ডারদের কাটিয়ে ঠান্ডা মাথার আরেকটি ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।এই জয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার পাশাপাশি শিরোপা ধরে রাখার মিশনে আরও একধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৩ পয়েন্টে দ্বিতীয় অস্ট্রিয়া। তৃতীয় জর্ডান ও চতুর্থ আলজেরিয়া পয়েন্ট পায়নি এখনো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category