• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

নিজ কষ্ট লুকিয়ে পরিবারকে খুশি রাখার নায়ক বাবা

ইউনাইটেড ডেস্ক / ৮৩ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

বাবা এমন একটি শব্দ দায়িত্ব যা বাবা হারানোর আগে উপলব্ধি করা কখনও সম্ভব না।বাবা শুধু  একজন ব্যক্তি নয়,এটি একটি পরিবার, একটি বটবৃক্ষ, শাসন, ভালোবাসা, একটি আশার আলো যার কাঁধে  ভর করে বেঁচে থাকে হাজার হাজার স্বপ্ন।

আজ রবিবার (২১জুন) প্রতি বছরের তৃতীয় রবিবার দিনটি বিশ্ব বাবা দিবস হিসেবে পালিত হচ্ছে। সকল দিবসের মত বাবা দিবসও আসে বাবার সুখ -দুঃখ, আনন্দ, ইচ্ছা, কষ্টে তার পাশে থাকা, তাকে না বলা কথাগুলো বলা জন্য।বাবা আমাদের জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়। তাঁর ভালোবাসা, ত্যাগ ও পরিশ্রমের কারণেই আমরা নিরাপদে বেড়ে উঠি এবং জীবনে এগিয়ে যাওয়ার শক্তি পাই। বাবা দিবস উপলক্ষে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ভাবনা তুলে ধরছেন মো:তৌহিদুল ইসলাম।

বাবা দিবস উপলক্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রিমা আক্তার বলেন, বাবাকে ভালোবাসার জন্য কোনো দিবস প্রয়োজন হয় না।বাবা হচ্ছে  বৃক্ষের মতো যার ছায়া তলে আমার বেড়ে উঠি।বাবারা নিজেদের সমস্ত সখ সাচ্ছন্দ্য  বিসর্জন দিয়ে আমাদের খুশী রাখে।বাবার শাসনের মধ্যে ই প্রকৃত ভালোবাসা প্রকাশ পায়।মাথার উপর যখন বাবা নামক হাতটা সড়ে যায় তখনই বোঝা যায় পৃথিবীটা কতটা নির্মম ও নিষ্ঠুর।বাবা ছাড়া পৃথিবীতে কেউ কারো পাশে থাকে না। বাবা তোমাকে হয়তো কখনো বলিনি তোমাকে কতটা ভালোবাসি। পৃথিবীর সমস্ত বাবাদের প্রতি শ্রদ্ধা ও অসীম ভালোবাসা রইলো।”

সমাজবিজ্ঞানের শিক্ষার্থী সাজিয়া আক্তার মেঘলা বলেন”বাবাকে নিয়ে লিখতে বসলে শব্দগুলো বড় অসহায় হয়ে যায়। কারন বাবা মানে শুধু একজন মানুষ নন, বাবা মানে একটি নিরাপদ আশ্রয়।

যে মানুষটি নিজের স্বপ্নগুলো নীরবে সরিয়ে রেখে সন্তানের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখেন। মায়ের ভালোবাসা আমরা দেখতে পাই চোখের জলে, স্পর্শে আর মমতায়। কিন্তু বাবার ভালোবাসা প্রায়ই থেকে যায় নীরবে অপ্রকাশিত।বাবা মানে শুধু একজন মানুষ নন, বাবা মানে একটি নিরাপদ আশ্রয়।আমরা যখন নিশ্চিন্তে ঘুমিয়েছি তুমি তখন ভবিষ্যতের চিন্তায় জেগে থেকেছো। যখন আমরা তোমার থেকে কিছু চেয়েছি তখন তুমি নিজের চাওয়া গুলোকে নিরবে ত্যাগ করেছো।জীবনে যতই বড় হই না কেন সবচেয়ে নির্ভরতার নাম আজও বাবাই। বাবা শুধু একটি সম্পর্ক নয় বাবা হলো এক অনুভূতি যার অভাব কোন কিছু দিয়ে পূরণ করা যায় না।

ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষার্থী হনুফা আক্তার  বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন “বাবা, আজ তোমাকে খুব মনে পড়ছে। প্রতিদিনের ব্যস্ততায় হয়তো বলা হয় না, কিন্তু তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি এবং ছায়া। তোমার নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ আর দিকনির্দেশনা ছাড়া আমি আজকের এই অবস্থানে পৌঁছাতে পারতাম না। আমার প্রতিটি ছোট-বড় আবদার পূরণ করতে তুমি নিজের সব ইচ্ছা হাসিমুখে বিসর্জণ দিয়েছ। তোমার ওই শান্ত ও অভয় দেওয়া হাতটি’ই আমার সবচেয়ে বড় সাহস। তুমি হয়তো কখনো মুখে বলনি, কিন্তু তোমার প্রতিটি কাজের মাঝেই আমি পৃথিবীর সেরা ভালোবাসা খুঁজে পেয়েছি।ভবিষ্যতেও তোমার আদর্শ ও শিক্ষাকে সাথে নিয়ে পথ চলতে চাই।”

উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো:বাইজিদ হোসেন বলেন, বাবা এক নিঃস্বার্থ ভালোবাসার নাম।বাবা এমন একজন মানুষ যার ভালোবাসা সব সময় কথায় প্রকাশ পায় না, কিন্তু তাঁর প্রতিটি কাজের মধ্যেই তা অনুভব করা যায়। জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি আমাদের সাহস দেন আগলে রাখেন এবং নিঃস্বার্থভাবে আমাদের জন্য পরিশ্রম করে যান। আজ বাবা দিবসে বাবার প্রতি শুধু একটাই কথা তুমি আছো বলেই জীবনের পথটা অনেক সহজ মনে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category