• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

কুষ্টিয়ায় ট্রাক খাদে পড়ে নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি / ২১ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে চালক ও তার সহকারি নিহত হয়েছেন। নিহতরা হলেন, ট্রাক চালক আনিছুর রহমান আনিস ও চালকের সহকারি রতন। রোবিবার (২১ জুন) সকাল সাড়ে ৮ টায় কুষ্টিয়া সদরের বাইপাস সড়কের ত্রিমোহনী-বটতৈল এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ থেকে পাথরবোঝাই করে ট্রাকটি ফরিদপুরে যাচ্ছিল। সকাল ৮টার দিকে ট্রাকটি কুষ্টিয়া বাইপাস সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। এ সময় ট্রাকটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রথমে ট্রাক চালক আনিছুরের মরদেহ উদ্ধার করা হয়। পরে পাথরের নিচে চাপা পড়া চালকের সহকারি রতনের মরদেহ উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি অথবা চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category