• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
‎আইভরি কোস্টকে হারিয়ে

নকআউট নিশ্চিত জার্মানির

স্পোর্টস ডেস্ক / ২৮ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে নাকানিচুবানি খাইয়েছে আফ্রিকান দল আইভরি কোস্ট। ম্যাচের শুরুতে লিড নিয়েও শেষ পর্যন্ত ২-১ গোলে হারলে হলো ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে।  এই জয়ের মাধ্যমে নক আউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি। দুই ম্যাচে ২ জয়ে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে অবস্থান তাদের। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আইভরি কোস্ট।

‎ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে সমানে সমানে লড়াই চলছিল। তবে ম্যাচের ৩০তম মিনিটে চমৎকার এক কাউন্টার অ্যাটাক থেকে আইভরি কোস্টকে এগিয়ে নেন তারকা মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি। বাম প্রান্ত দিয়ে তৈরি হওয়া আক্রমণ থেকে ডি-বক্সের ভেতর বল পেয়ে নিখুঁত শটে জার্মানির জাল কাঁপান তিনি। ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করায় জার্মানির শিবিরে তখন ঘোর বিপর্যয়।

‎প্রথম গোল হজম করার আগে ও পরে দুবার আইভরি কোস্টের জালে বল পাঠিয়েছিল জার্মানি। কিন্তু দুটি গোলই বাতিল হয়। ম্যাচের ২১তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল ডি-বক্সের ভেতর নিয়ন্ত্রণে নিয়েমিডফিল্ডার আলেকজান্ডার পাভলোভিচর শটে লিড নেয় জার্মান । কিন্তু আইভরি কোস্টের খেলোয়াড়রা ফাউলের দাবি জানান। রেফারি মাঠের সিদ্ধান্ত স্থগিত রেখে ভিএআরের মাধ্যমে গোলটি বাতিল করেন।

‎বিরতির ঠিক আগে ডি-বক্সের ডান প্রান্ত থেকে লেরয় সানের একটি নিচু ক্রসে পা ছুঁইয়ে বল জালে পাঠান স্ট্রাইকার কাই হাভার্টজ। গোল উদযাপনের মুহূর্তেই লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলেন। ফলে প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আইভরি কোস্ট।

স‎তবে দ্বিতীয়ার্ধে মাঠের চিত্র পুরোপুরি বদলে দেন জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান। ম্যাচের ৬১তম মিনিটে একযোগে তিন বদলি খেলোয়াড় মাঠে নামিয়ে যে জুয়া তিনি খেলেছিলেন, তা-ই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

‎ম্যাচের ৬৮তম মিনিটে ডান প্রান্ত থেকে নাদিয়েম আমিরির বাড়ানো মাপা ক্রসে দুর্দান্ত এক ভলিতে জার্মানিকে ১-১ সমতায় ফেরান বদলি নামা ডেনিজ উন্দাভ। সমতা ফেরার পর আইভরি কোস্টের রক্ষণভাগ পুরোপুরি ভেঙে পড়ে। সেই সুযোগে ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে আইভরি কোস্টের ডিফেন্সের মারাত্মক এক ভুলের সুযোগ নিয়ে জয়সূচক গোলটি তুলে নেয় জার্মানি। ম্যাচটি শেষ হয় ২-১ গোল ব্যবধানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category