• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

স্কটল্যান্ডের বিপক্ষে ফিরছেন নেইমার

ইউনাইটেড ডেস্ক / ২৮ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬
নেইমার ছবি: সংগৃহীত

ব্রাজিল ভক্তদের জন্য বড় সুখবর। বিশ্বকাপে পরের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে দেখা যাবে নেইমারকে। বিষয়টি নিশ্চিত করেছেন সেলেসাওদের বস কার্লো আনচেলোত্তি।

ফিফা -২০২৬ বিশ্বকাপে মাঠে নামতে ফিট হতে নিজের সাথে যুদ্ধ করছিলেন নেইমার। তবে হাইতির বিরুদ্ধে ম্যাচে নেইমারকে নিয়ে বাড়তি কোনো ঝুঁকি নিতে চাননি কার্লো আনচেলত্তি। এই ফুটবলারকে ছাড়া খেললেও হাসি নিয়েই মাঠ ছাড়ে সেলসাওরা।

এদিকে, দলে ফিরলেও পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দিচ্ছিলেন না নেইমার। ফিটনেস ফিরে পেতে হালকা দৌড় ও ফিটনেস ট্রেনিংয়ের মাঝেই সীমাবদ্ধ ছিলেন তিনি।

এবার ম্যাচের জন্য সবুজ সংকেত পেয়েছেন মেডিকেল টিমের কাছ থেকে। তাই স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে দেখা যাবে তার পায়ের জাদু। রোববার দলের সাথে পূর্নাঙ্গ অনুশীলনে তিনি যোগ দিচ্ছেন এই তারকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category