• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

ইউনাইটেড ডেস্ক / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ভালো নেই  চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। চারদিন ধরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী মেরী মনোয়ার।

মেরী মনোয়ার জানান, রবিবার শিল্পীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন মুস্তাফা। তিনি বলেন, ‘১৪ জুন ওনাকে হাসপাতালের জরুরি বিভাগে দেখাতে নিয়ে গিয়েছিলাম। ওনার প্রেশার ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। অবস্থা বুঝে চিকিৎসকরা আইসিইউতে রাখার পরামর্শ দেন। গত চারদিন ধরে তিনি আইসিইউতে রয়েছেন।’

বছর দুয়েক ধরেই নানা অসুস্থতার সঙ্গে লড়ছেন মুস্তাফা মনোয়ার। কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে। ২০২৪-এর সেপ্টেম্বরে একবার তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছিল। পরে সেসব সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে আসে।

উল্লেখ্য, দেশে সংস্কৃতি বিকাশে অনন্য অবদান রেখেছেন মুস্তাফা মনোয়ার। গ্রামবাংলার পুতুলনাচের ঐতিহ্য টিভি পর্দায় নিয়ে আসেন তিনি। শিশুদের জন্য তার বিভিন্ন অনুষ্ঠান যুগ যুগ ধরে আলো ছড়িয়েছে প্রজন্মের মনে। শিল্পকলায় এমন অনন্য অবদানের জন্য ২০০৪ সালে একুশে পদক পেয়েছেন তিনি। ২০১৮-তে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে পেয়েছেন ‘সুলতান স্বর্ণপদক’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category