• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

দাম বাড়ছে আইফোনের

বাণিজ্য ডেস্ক / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

মেমোরি চিপের দাম বাড়ায় এবার নতুন আইফোনের দাম বাড়ছে বলে জানিয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। তার ভাষ্যমতে বাড়তি খরচের চাপ কমানোর চেষ্টা করছে অ্যাপল। এতদিন গ্রাহকদের ওপর এর প্রভাব না পড়ার চেষ্টা করা হয়েছে। তবে পরিস্থিতি এখন আর আগের মতো নেই। “দুঃখজনক হলেও দাম বাড়ানো অনিবার্য।”

তবে নতুন আইফোনের দাম কত বাড়বে, তা স্পষ্ট করেননি টিম কুক। ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ দিকে আসতে যাওয়া আইফোন ১৮ সিরিজে এর প্রভাব পড়তে পারে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আইফোন ১৮ প্রো তৈরিতে মেমোরি ও স্টোরেজ যন্ত্রাংশের খরচ আগের মডেলের তুলনায় প্রায় ১৫০ ডলার পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোও মেমোরি চিপের বাজারে বড় ক্রেতা হয়ে উঠেছে। ফলে সরবরাহে চাপ তৈরি হয়েছে।

এর আগে গুঞ্জন ছিল, আইফোন ১৮ প্রোর দাম আগের মডেলের মতোই রাখা হবে। তবে টিম কুকের বক্তব্যে সেই সম্ভাবনা অনেকটাই কমে গেল। অ্যাপলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে জন টার্নাস দায়িত্ব নেওয়ার আগেই টিম কুক নতুন আইফোনের বাড়তি দামের বিষয়ে গ্রাহকদের প্রস্তুত করছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category